আন্দোলনে অনড় বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কী?
ঢাকার শাহবাগ আবারও উত্তপ্ত বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে। তিন দফা দাবি নিয়ে যমুনার দিকে মিছিল গেলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষে আহত হন শিক্ষার্থী ও পুলিশ সদস্য উভয়েই। শিক্ষার্থীদের অভিযোগ—কোনো উসকানি ছাড়াই তাদের যৌক্তিক আন্দোলনে হামলা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে উপাচার্য বক্তব্য দিলে শিক্ষার্থীরা স্লোগানে বাধা দেয়। সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা দাবি করে বুয়েট শিক্ষার্থীরা তিন দফা থেকে সরে এসে পাঁচ দফা দাবি উত্থাপন করে। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রামেও প্রকৌশল শিক্ষার্থীরা বিক্ষোভে নামে, ঢাকায় হামলাকারীদের শাস্তি দাবি করে।
