গণঅভ্যুত্থানের এক বছর: আশা, হতাশা ও বাস্তবতা
ছাত্র-জনতার অভ্যুত্থান গত বছরের ৫ আগস্ট এনেছে এক নতুন প্রত্যাশা। সেই অভিলাষের মূলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দমন–নিপীড়নমুক্ত সমাজ, ন্যায়বিচারের নিশ্চয়তা ও অর্থনৈতিক স্বস্তি। কিন্তু অভ্যুত্থানের বছরপূর্তি শেষে পূরণ হলো কতটুকু? নানা বিতর্ক, আশা ও হতাশার মধ্যে বড় হয়ে উঠেছে এই প্রশ্নই।
