প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফার মধ্যে কী আছে?
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' লিখতে না দেওয়াসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা তিনটার দিকে কয়েকশ শিক্ষার্থী অবরোধ শুরু করেন শাহবাগ মোড়ে। এতে আশপাশের সড়কে বন্ধ হয়ে আছে যান চলাচল। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। এ ছাড়া দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
