কিমের সঙ্গে এ বছরই আলোচনায় বসতে চান ট্রাম্প
চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ আগস্ট হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে বৈঠকের সময় এই কথা বলেন তিনি।এছাড়া বৈঠকে তারা দুই কোরিয়াতে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
