গুণগত ও ভবিষ্যৎমুখী শিক্ষার জন্য সংস্কার কেন জরুরি?
বাংলাদেশ ভবিষ্যৎমুখী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বলছেন, সেকেলে পাঠ্যক্রম, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে অসামঞ্জস্যতা এবং অপর্যাপ্ত বাজেট বরাদ্দের কারণেই এই দশা। ২৫ আগস্ট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার অবকাঠামো শক্তিশালী করা, গবেষণা ও উদ্ভাবন বাড়ানো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও টিবিএস যৌথভাবে এর আয়োজন করে। বিস্তারিত জানতে আমাদের গোলটেবিল বৈঠকটি পুরো দেখার আমন্ত্রণ।
