পুঁজিবাজারের সব প্রতারক চক্রকে কী হুঁশিয়ারি দিল ডিএসই?
বিনিয়োগকারীদের লক্ষ্য করে প্রতারণায় জড়িত নারায়ণগঞ্জভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান। ২৬ আগস্ট ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম-সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা প্রতারক চক্র থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানান।
