আমি মৃত্যু ভয় পাই না: ফজলুর রহমান
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শোকজের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। মুক্তিযুদ্ধের বিষয়ে কোন আপস হবে না বলেও জানান তিনি। ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফজলুর রহমান।
