রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থামানো আমাদের নৈতিক দায়িত্ব: ড. ইউনূস
রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে কী ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস।
