বিএসএফের হাতে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা
অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ভারতীয় পুলিশের। জানানো হয়, ২৩ আগস্ট সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিএসএফের সদস্যরা।
