খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ, কী বার্তা এলো?
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যান। ২৪ আগস্ট রবিবার সন্ধ্যায় এ সাক্ষাৎ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
