হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ ইস্যুতে টালমাটাল লেবানন সরকার
বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা করেছে লেবানন সরকার। হিজবুল্লাহসহ সব অ-রাষ্ট্রীয় বাহিনীকে নিরস্ত্রীকরণ পরিকল্পনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে পুনর্গঠন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান এবং মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছে হিজবুল্লাহ। তাদের মতে, অস্ত্র ত্যাগ মানে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করা। নিরস্ত্রীকরণ পদক্ষেপকে উস্কানিমূলক বলে মনে করেন কিছু পক্ষ। তাদের মতে, অ-রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হলে লেবাননে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে।
