কারখানা বন্ধ ঘোষণার পর তেজগাঁওয়ে সড়ক অবরোধ
পশ নামক গার্মেন্টস প্রতিষ্ঠানের কারখানা বন্ধ করে দেওয়ায় ২৩ আগস্ট সকালে তেজগাঁওয়ের শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান আইন-শৃঙ্খলা রক্ষাকারবারী বাহিনীর সদস্যরা। প্রশাসনের আশ্বাসে দুপুরে কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।
