পিআর পদ্ধতি আমাদের সংবিধান ও আইনে নাই: সিইসি
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে আদালতের রায় আসা না পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৩ আগস্ট সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুযারির প্রথমার্ধ্বে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা চিঠি পেয়েছি। এরপর থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে। আরও বলেন, পিআর পদ্ধতি আমাদের সংবিধান ও আইনে নাই। এটা প্রধানত রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যেই রয়েছে। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা পরিচালিত। এর বাইরে আমরা যেতে পারি না।
