দেশের সব সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার হবে। ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন কেন্দ্র করে দেশের সব সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
