বিনা ভিসায় কারা পাকিস্তান যেতে পারবেন জানালেন প্রেস সচিব
বাংলাদেশ ও পাকিস্তানের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৫ বছরের জন্য এই সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ২১ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
