উপদেষ্টা পরিষদে কী কী সিদ্ধান্ত হয়েছে জানালেন প্রেস সচিব
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাস হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এছাড়া ১০ কমিশনের ৩৬৭টি সংস্কার আশু বাস্তবায়ন ও বাংলাদেশ ও পাকিস্তানের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় যাতে দেশ দুটি সফর করতে পারেন সে বিষয়ে চুক্তি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ২১ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সভা বিস্তারিক তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।
