পেটে ব্যথা হলে কী করবেন?
পেট ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় তা গুরুতর রোগের লক্ষণ হতে পারে। গ্যাস্ট্রিক, আলসার, এমনকি অ্যাপেন্ডিসাইটিসের কারণেও তীব্র পেট ব্যথা হতে পারে। দীর্ঘসময় ধরে ব্যথা চলতে থাকলে বা হঠাৎ তীব্র ব্যথা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পেট ব্যথা নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা. ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
