নিউ টাউন থেকে কানাডা: নির্বাসিত নেতাদের যাপিত জীবন
শেখ হাসিনার পতনের পর তাকে অনুসরণ করে ভারতে গিয়েছেন আওয়ামী লীগের বহু জ্যেষ্ঠ নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী মিলে প্রায় ১ হাজার ৩০০ জন নির্বাসনে আছেন ভারতের নানা স্থানে। শুরুতে তারা দিশেহারা হয়ে পড়লেও ধীরে ধীরে কলকাতায় নিজেদের নতুন জীবন গড়ে তুলেছেন। স্থানীয় সূত্র বলছে, তাদের প্রধান ত্রাতা হয়ে ওঠেন সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী। কলকাতায় বেনামে করা তার বিনিয়োগের সুবাদে একাধিক ফ্ল্যাট, বাংলো ও বোটহাউসে আশ্রয় পান শীর্ষ নেতারা। আর তার ঘনিষ্ঠ সহযোগীরা রাজারহাট-নিউটাউন এলাকায় অন্তত ৩০টি ফ্ল্যাট ভাড়া নেন সাধারণ নেতাকর্মীদের থাকার জন্য।
