পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে দোটানায় মস্কো, চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে– ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত মুখোমুখি বৈঠক শিগগিরই হচ্ছে না। অথচ মস্কোর এই ঘোষণার একদিন আগে ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, তিন পক্ষের শীর্ষ বৈঠকই ইউক্রেন যুদ্ধ থামানোর সবচেয়ে ভালো পথ।
