রাজধানীতে শিশু নিখোঁজের ঘটনা কি বাড়ছে?
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং থেকে ১১ বছর বয়সী আয়শা আক্তার রামিসা স্কুলে যাওয়ার পথে নিখোঁজ। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও মেলেনি কোনো সন্ধান। পুলিশ তদন্ত চালাচ্ছে, তবে সিসিটিভি ফুটেজেও পাওয়া যায়নি কোনো সূত্র। আগস্ট মাসে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে একাধিক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অশনি সংকেত—দ্রুত তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
