স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কী বার্তা দিলেন তারেক রহমান?
গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে রাষ্ট্রে ও রাজনীতিতে পতিত ফ্যাস্টিস্ট শক্তির পুনর্বাসনের সুযোগ সহজ হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ আগস্ট রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় গ্রহণ করা হবে।
