জুলাই সনদে যেসব দফার সংযুক্তি চায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
জুলাই সনদে ৪ দফার সংযুক্ত চেয়ে স্মারকলিপি প্রদাণ করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। ১৯ আগস্ট জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের হাতে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয়া হয় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে পক্ষ থেকে। এ সময় কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
