বামপন্থি ছাত্রজোটের প্যানেলে ভিপি ইমি, জিএস মেঘমল্লার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট। 'প্রতিরোধ পর্ষদ' নামক প্যানেল থেকে ভিপি হিসেবে মনোনিত হয়েছেন তাসনিম আফরোজ ইমি ও জিএস মেঘমল্লার বসু। ১৯ আগস্ট ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ প্যানেল ঘোষণা করা হয়।
