জুলাই সনদের বিষয়ে কী বললেন সালাহউদ্দিন আহমেদ?
'জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না'-এ বিষয়টি আপত্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা আছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিক উপস্থাপন হয়নি। ১৯ আগস্ট গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
