কী সিদ্ধান্ত হলো ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত হতে পারে। এই প্রতিশ্রুতিকে তিনি 'একটি বড় অগ্রগতি' বলে উল্লেখ করেছেন।
