বছরে আয় ৫০ লাখের বেশি, কী কৌশল কৃষক মোতালেবের?
একসময় ছিলেন উপহাসের পাত্র। 'পাগল মোতালেব' নামেও ডাকতেন কেউ কেউ। কিন্তু নিজের ওপর বিশ্বাসটা হারাননি ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের এই কৃষক। সেই আত্মবিশ্বাসই তাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। এখন তিনি পরিচিত 'কোটিপতি খেজুর মোতালেব' নামে।
