ডাকসু নির্বাচনে কেন লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব দেখছে ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নে গ্রহণে ছাত্রদল নেত্রী বাধার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নেত্রীকে মব তৈরি করে বাধা দেওয়ার এই অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ১৮ আগস্ট মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
