মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে: ড. ইউনূস
উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এ জন্য বাড়াতে হবে গবেষণা। ১৮ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
