যে কারণে অনিবার্য ছিল ট্রাম্প-পুতিন মুখোমুখি হওয়া
আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠকের মাধ্যমে বিশ্বে এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই আশায় বুক বাঁধছেন- এই বৈঠকের সূত্র ধরেই হয়তো থামবে ইউক্রেন যুদ্ধের নৃশংসতা। তবে একটি মাত্র বৈঠকেই যুদ্ধ থেমে যাবে –এমনটা হয়তো আশা করেন না কেউই। তবুও গেলো তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই ক্ষমতাধর নেতার এই বৈঠকের গুরুত্ত্ব অস্বীকার করার উপায় নেই বললেই চলে।
