বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর
পাচারকৃত অর্থে বিদেশে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের 'সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল (সিআইসি)'। ১৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।
