গণতন্ত্রের সৌরভ সারাদেশে ছড়িয়ে দেবার আহ্বান সালাহউদ্দিন
জাতীয় প্রেসক্লাবে "গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কবি-সাহিত্যিকদের প্রতি গণতন্ত্র ও মানুষের অধিকারের সৌরভ ছড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কবিদের স্বপ্নেই জাতির মুক্তি ও বিপ্লবের জন্ম হয়। আগুনের অধ্যায় ২০২৪-এ শেষ হয়েছে, এখন কবিদের পুষ্পের চিন্তা ও গণতন্ত্রের সৌরভ ছড়ানোর সময়। তিনি স্বৈরাচারের সেবাদানকারী কলমজীবীদের বিরুদ্ধে আগ্নেয়গিরির লাভা তৈরির আহ্বানও জানান। এই ভিডিওতে দেখুন তার গণতন্ত্রের পথে কবিদের ভূমিকা নিয়ে তার দিকনির্দেশনা।
