পাকিস্তানে বন্যা ও ভূমিধসে বাড়ছে মৃতের সংখ্যা
পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৬ আগস্ট পর্যন্ত অন্তত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২০ জন। আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে দেশটির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী কয়েক ঘন্টা অঞ্চলটিতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সর্তক করেছে তাদের আবহাওয়া অধদিপ্তর। ১৪ আগস্ট মানসেরা নামক পর্যটন এলাকায় ঘটেছে ভয়াবহ ভুমিধস। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৩০০ পর্যটককে। এ ছাড়া, গিলগিট বাল্তিস্তানে পাঁচজন আর কাশ্মীরে মৃত্যু হয়েছে ৯ জনের।
