ডা. নিতাই হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি, চার জনের আমৃত্যু কারাদণ্ড
১৩ বছর আগের রাজধানীর বনানীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই) হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এ ছাড়া অপর চার আসামির আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের আদালত আসামিদের উপস্থিততে এই রায় ঘোষণা করেন।
