সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার কতটা সফল?
বাজারে নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। ডিমের ডজন এখন বিক্রি হচ্ছে দেড়শ টাকায়। বেড়েছে মাছ ও মুরগির মাংসের দাম। আগেই বেড়ে থাকা চালের দামও কমেনি। নিত্যপণ্যের বাজার হঠাৎ কেন ঊর্ধ্বমুখী এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সহ-সভাপতি এস এম নাজির হোসেন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
