সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের প্লাস্টিক দূষণবিরোধী আলোচনা
জেনেভায় কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হলো বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক চুক্তির লক্ষ্যে আয়োজিত আলোচনা। দীর্ঘ ১০ দিনের টানা বৈঠক সত্ত্বেও অংশগ্রহণকারী ১৮০ টির বেশি দেশ একমত হতে পারেনি মূল ইস্যুতে। আর এতে বিশ্বের সামনে বাড়তে থাকা প্লাস্টিক সংকট মোকাবিলায় অনিশ্চয়তা আরও গভীর হলো।
