আলাস্কা বৈঠক: চুক্তি নির্ভর করছে জেলেনস্কি ও ইইউর সম্মতির ওপর
ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি। যুক্তরাষ্ট্রের আলাস্কায় বাংলাদেশ সময় মধ্যরাতে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন পরাশক্তিধর দুই দেশের নেতা। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প-পুতিন।
