১৫ আগস্টে ধানমন্ডিতে সতর্কতা, আ. লীগ সন্দেহ হলেই ধাওয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বিএনপি ও এর সংগঠনের নেতাকর্মীরাও আছেন সতর্ক অবস্থানে। সেখানে থেকে বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের কোনও সমর্থন দেখলে ধাওয়া দিচ্ছেন তারা।
