ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি বহাল থাকবে: ছাত্রদল সভাপতি
সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে শিগগিরই একটি কমিটি ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি বহাল থাকবে। ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
