ট্রাম্প-পুতিন বৈঠক যেভাবে বদলে দিতে পারে ইউরোপের ভবিষ্যৎ
২০২১ সালে জেনেভা বৈঠকের পর প্রথমবারের মতো কোনো শীর্ষ সম্মেলনে এক হচ্ছে মস্কো-ওয়াশিংটন। যা কিনা আবার ২০১০ সালের পর কোনো রুশ প্রেসিডেন্টের প্রথম মার্কিন সফর। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যা ছিল অলীক স্বপ্ন, সেটিই এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে পুতিনের সঙ্গে এক টেবিলে বসে ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দুজন। যা কিনা পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধ, তথা গোটা বিশ্ব রাজনীতির গতিপথ। রাশিয়ার গণমাধ্যম আরটির প্রতিবেদনের আলোকে সেটিই জানবো আমরা আজ।
