এনসিপি নেতাদের ফাঁসাতে অপুকে দিয়ে নাটক সাজানো হচ্ছে: অপুর স্ত্রী
গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে বিএনপি নেতা ইশরাকের লোকজন তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আনিশা। ১৪ আগস্ট রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
