যুদ্ধ না থামালে পুতিনকে 'কঠোর পরিনতি'র হুঁশিয়ারি ট্রাম্পের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না চান, তাহলে তাকে "কঠোর পরিণতি" ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকে বসছেন। যেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে।
