৪০ ডিগ্রি গরমে জ্বলছে ইউরোপ, দাবানল কি থামবে?
শীত প্রধান ইউরোপে এবার তীব্র গরমে অন্তত তিনজন মারা গেছে। বিবিসি জানিয়েছে, ইউরোপের দক্ষিণের দেশগুলোতে এ তাপপ্রবাহ এতটাই বেশি যে দাবানলের সূত্রপাত ঘটেছে বিভিন্ন এলাকায়। আর সেই দাবানল ছড়িয়ে পড়ছে ক্রমশ। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাচ্ছেন হাজারো মানুষ। দাবানলের প্রভাবে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে- ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলের কিছু অংশে। আর এ অঞ্চলগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
