কক্সবাজারে ধ্বংস করা বিপুল পরিমাণ মাদকের মধ্যে কী কী ছিল?
কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। ১৩ আগস্ট বুধবার দুপুরে কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ২ কোটি ৩৩ হাজার ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ, ৬১ হাজার বিয়ার ক্যান ও অন্যান্য মাদক ধ্বংস করা হয়।
