জাপানি বিনিয়োগকারীদের সামনে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
বাংলাদেশ এখন বিনিয়োগ সম্ভাবনার দেশে। বৃহৎ স্থানীয় বাজার, ভৌগলিক অবস্থানসহ নানা কারণে বাংলাদেশ হতে পারে দেশি বিদেশি বিনিয়োগকারী পরবর্তী গন্তব্য। ১৩ আগস্ট রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত 'বিদেশি বিনিয়োগ সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট' শীর্ষক এক সম্মেলন এসব বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থনীতিবিদ, ব্যাংকার ও রাজনীতিবিদরা।
