বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন
২০২৪ সালের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার–বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, শাসনব্যবস্থায় পটপরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। ১২ আগস্ট রাতে প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের এই নিজস্ব মতামত প্রকাশ করে।
