রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে ১৩ আগস্ট বিকেলে বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
