১৫ বছরের সহযোদ্ধাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
কেউ যেন বলতে না পারে আওয়ামী লীগের মতো জোর করে ভোট নিয়ে গিয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১২ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
