ভোট দিলে ধানের শীষে, থাকব সবাই মিলেমিশে: তারেক রহমান
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১২ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে 'যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে দলের পক্ষে ভোট চান তিনি।
