চলতি অর্থবছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা কত?
চলতি অর্থবছর ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের চেয়ে ২.৬৩ শতাংশ বেশি। বিদায়ী অর্থবছরে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা। এবার রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১৩ হাজার ৮৮০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করবে। বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ২৫ হাজার ১২০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ। ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
