ট্রাম্প-পুতিন বৈঠক: জেলেনস্কিকে টেলিফোন করলেন মোদি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোন দিয়ে ইউক্রেন যুদ্ধের 'দ্রুত ও শান্তিপূর্ণ' অবসানে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি। ১১ আগস্ট দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
